মোংলায় জলবায়ু অর্থায়নের দাবিতে সাইকেল শোভাযাত্রা

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ জলবায়ু অর্থ হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে। বর্তমানে অধিকাংশ জ্বালানির উৎস হলো নোংরা এবং ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানি, যা বৈশ্বিক উষ্ণতাকে বাড়াচ্ছে। জীবাশ্ম জ্বালানি জলবায়ুকে প্রভাবিত করছে। জি-৭ দেশগুলো বারবার দাবি করছে তারা জলবায়ু অর্থ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তারা ক্রমাগতভাবে তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। শুক্রবার সকালে মোংলার মিঠাখালি বাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানির ফেইজ আউট শীর্ষক বাইসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার সকালে বাইসাইকেল শোভাযাত্রা শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার জলবায়ুযোদ্ধা মো. নূর আলম শেখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরার (ধরা)নাজমুল হক, ওয়াটারকিপার্স বাংলাদেশের নাজমুল হক, গীতিকার মোল্লা আল মামুন, মারুফ বিল্লাহ, হাছিব সরদার, মেহেদী হাসান বাবু প্রমুখ।