মেহেরপুর পৌর কাউন্সিলর ডলার গ্রেফতার

0

মেহেরপুর সংবাদদাতা॥ মেহেরপুর: মেহেরপুর জেলা শিবিরের সাবেক সভাপতি ও মেহেরপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা ওরফে ডলারকে (৩৬) গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। সোহেল রানা মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার শামসুদ্দিন আহমেদের ছেলে। রোববার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ওই ওয়ার্ডের গোরস্তান পাড়ায় একটি সালিশ চলাকালে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী সোমবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মেহেরপুর সদর থানার একটি মামলায় সোহেল রানা ডলারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নাশকতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা বিচারাধীন।