মৃত্যুবরণকারী শ্রমিক পরিবার ও বয়োবৃদ্ধ শ্রমিককে আর্থিক সহায়তা

0

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ৩ জন মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারের এককালীন নগদ পঞ্চাশ হাজার টাকা করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও একজন বয়োবৃদ্ধ শ্রমিকের অবসরকালীন ভাতা বাবদ চল্লিশ হাজার টাকা মিলে মোট এক লক্ষ নব্বাই হাজার টাকা সংগঠনের পক্ষ থেকে প্রদান করেন সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সহ-সভাপতি আবু হাসান, শাহেদ হোসেন জনি, রবিউল ইসলাম লবিন, যুগ্ম সম্পাদক ষষ্টি দত্ত, সহ-সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ হারুন-অর-রশিদ ফুল, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিকু, কোষাধ্যক্ষ আ. ওয়াদুদ প্রমুখ। বিজ্ঞপ্তি।