মুড়লী ইমাম বাড়াতে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঐতিহ্যবাহী দানবীর হাজী মোহাম্মদ মহসীন ইমাম বাড়া কার্যকরী সমন্বয় পরিষদের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। শনিবার শহরের সিভিল কোর্ট মোড় থেকে র‌্যালি বের হয়।
র‌্যালিটি দাড়াটানা, আরএনরোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুড়লী ইমাম বাড়া মসজিদে শেষ হয়। সন্ধ্যায় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দানবীর হাজী মোহাম্মদ মহসীন ইমাম বাড়া কার্যকরী সমন্বয় পরিষদের সভাপতি এহতেশামুল হক প্রতীকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপদেষ্টা আতাহার হুসাইন, মাওলানা মোহাম্মদ মুছা, মুড়লী ইমাম বাড়ি মসজিদের ইমাম ইকবাল হুসাইন প্রমুখ। পরে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।