মির্জাপুর স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ মঙ্গলবার বাঘারপাড়া উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রনজিত কুমার রায়। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আফছার উদ্দীন মোল্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এস.এম নুরে-এ-এলাহী, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুভাষ সমাদ্দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক অঞ্জন কুমার, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মফিজুর রহমান, যুবলীগ নেতা রুবেল রানা প্রমুখ।