মহেশপুরে ৩টি ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে সোমবার উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় হারভেস্টার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল ৩টি ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন প্রমুখ।