চৌগাছায় গণমাধ্যম কর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় গণমাধ্যম কর্মীদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রেসক্লাব চৌগাছা ও রিপোর্টার্স ক্লাবের যৌথ আয়োজনে শুক্রবার সকালে ক্লাবের অস্থায়ী কার্যালয় হতে সাংবাদিকদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় প্রেসক্লাব চৌগাছার সভাপতি আলমগীর মতিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতানসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।