মহেশপুরে ১৯শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ

0

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা॥ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে খরিপ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে সরকারের দেয়া বিনামূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন প্রমুখ।
পরে এলাকার ১৯শ প্রান্তিক কৃষকের মাঝে সরকারের দেয়া বিনামূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন অতিথিবৃন্দ।