মহেশপুরে ১২৮ বোতল এস্কাফ সিরাপসহ দু মাদক ব্যবসায়ী আটক

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে মাদক বিরোধী অভিযানে ১২৮ বোতল অবৈধ ভারতীয় এস্কাফ সিরাপসহ দুমাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৬৬০ টাকা ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার রাত ১১টার দিকে মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ডের একটি রেস্তোরাঁর সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মহেশপুর উপজেলার সামন্তার গোপালপুর গ্রামের মৃত তবিবার রহমানের ছেলে আনসার কসাই ওরফে আশিক ইকবাল (৪০) ও সামন্তা পটিপাড়া গ্রামের মৃত জাবের আলীর ছেলে হারুন অর রশিদ (২৮)।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।