মহেশপুরে লাখ টাকার কলার কাঁদি কেটে দিয়েছে দুর্বৃত্ত

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ রাতের আঁধারে শত্রুতা করে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খাঁ পুরন্দরপুর গ্রামের মসলেম মৃধার প্রায় ১শ কলার কাঁদি ও ফলন্ত কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে রোববার রাতের কোন এক সময়।

ক্ষতিগ্রস্ত কৃষক মসলেম মৃধা জানান, এলাকায় আমার সাথে কারো সাথে কোন শত্রুতা নেই। কিন্তু কারা আমার এতো বড় ক্ষতি করলো?

তিনি জানান, আমি বিভিন্ন স্থানে মাছ চাষ করাসহ নিজ গ্রাম খাঁ পুরন্দরপুর হালদারপাড়া সংলগ্ন খাঁ পুরন্দরপুর মাঠে গত ২ বছর ধরে দেশি সরবি ও চাপাকলা লাগিয়ে পরিচর্যা করে আসছিলাম। আমার ভাই রোববার সকালে কলা বাগানে গিয়ে দেখেন ১শটি কলার কাঁদি কেটে সাবাড় করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় সোমবার সকালে কৃষক মসলেম মৃধা মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।