যশোরে উন্নয়ন ভাবনার বৃক্ষ রোপণ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সামাজিক সংগঠন উন্নয়ন ভাবনার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার সংগঠনটির বারফাত তানজির তিথি টিমের তত্ত্বাবধানে যশোর মধুসূদন তারা প্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজ এবং আজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

সংগঠনটির পক্ষ থেকে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষ রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়।

পৃথক দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল আনাম, যশোর নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ সুলতান আহমেদ, নগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুস সাকিব জ্যোতি, যুবদল নেতা সাদ্দাত হোসেন, উন্নয়ন ভাবনার বারফাত তানজির তিথি টিমের সদস্যবৃন্দ।