মহেশপুরে যুবতীর আত্মহত্যা

0

 

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ প্রেমিকের কাছে যেতে স্বজনরা বাধা দেওয়ায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সুমনা খাতুন (১৭) নামের এক যুবতী। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামে। থানা পুলিশ সংবাদ পেয়ে সুমনা খাতুনের লাশ উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী জানান, মহেশপুর উপজেলার গুড়দাহ গ্রামের সোনা মিয়ার মেয়ে সুমনা খাতুন কুশাডাঙ্গা গ্রামে নানা রমজান আলীর বাড়িতে থেকে লেখা পড়া করতো। একই গ্রামের ঢাকায় গার্মেন্টসে চাকরিরত এক যুবকের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সুমনা খাতুন।
প্রতিবেশীরা জানান, গত কয়েক দিন আগে ওই যুবক বাড়িতে এসে সুমনার সাথে দেখা করে। পরে সে ঢাকায় চলে গেলে তার সাথে সুমনাও যাওয়ার চেষ্টা করে। কিন্তু নানা বাড়ির লোকজন সুমনাকে বাধা দেওয়ায় তার আর ঢাকায় যাওয়া হয় না। আর এ কারণেই সুমনা নিজ ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, অপমৃত্যুর ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।