চুয়াডাঙ্গায় ব্যবসায়ীদের মানববন্ধন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের মালিককে কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদ।
বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন করেন ব্যবসায়ীরা।
বক্তারা বলেন,সম্প্রতি বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের মালিককে মারধরসহ মোটা অংকের ঘুষ দাবি করা হয়। এ ঘটনার পর থেকেইে ৬ দিন ধরে বঙ্গ পাইপ কারখানা বন্ধ করে রাখেন ওই ইন্ডাস্ট্রিজের মালিক সেলিম আহম্মেদ। যার কারণে বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পরিবার -পরিজন নিয়ে পথে বসতে চলেছেন।
ব্যবসায়ীরা নেতৃবৃন্দ বলেন,কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান অনৈতিক দাবি পূরণ না করায় সেলিম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তার প্রতিবাদে ও অভিযুক্ত কর্মকর্তার শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় সর্বস্তরের ব্যবসায়ীরা আন্দোলনে নেমেছেন।
এ সময় বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম রিঙ্কু প্রমুখ।