মহেশপুরে মাধ্যমিক-নি¤œ মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সম্মেলন

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ বৃহস্পতিবার মহেশপুর উপজেলার জিএইচ জি পি মাধ্যমিক বিদ্যালয় চত্তরে দিনব্যাপী মাধ্যমিক-নি¤œ মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি ওয়াজেদ আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, নাটিমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সস্তা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সমিতির সাবেক সভাপতি আব্দুল মজিদ, হাবিবুর রহমান, মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার, মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জান, জিএইচ জি পি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রমুখ।