মহেশপুরে মহিলাদলের ঝাড়ু মিছিল

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঝাড়– মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলাদল। জাতীয়তাবাদী মহিলাদল গঠন ও কর্মী সমাবেশ নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় আজগর আলী ভুলু নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই ঝাড়– মিছিল করা হয়।
স্থানীয় মহিলাদল নেত্রী মাছুরাা খাতুন অভিযোগ করেন, ফতেপুর ইউনিয়ন মহিলাদলের কমিটি গঠন নিয়ে জনৈক আকবর আলী ভুলু মঙ্গলবার তার নিজের ফেসবুক আইডিতে মহেশপুরের ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খাঁনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ফতেপুর ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে শ শ নারী ঝাড়– মিছিল করেন। মিছিলকারীরা অবিলম্বে আজগর আলী ভুলুকে গ্রেফতারের দাবি জানান।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মীর কবীর হোসেন, সজল মিয়া, সাংগঠনিক সম্পাদক উমর আলী ভুইয়া, মহিলাদলের সভানেত্রী মাছুরা খাতুন, মধুমালা, আসমা খাতুন, শিরিনা খাতুন, ফাহিমা বেগম, রেহেনা আক্তার, সোনিয়া আক্তার লতা প্রমুখ।