মহেশপুরে বীর মুক্তিযোদ্ধা কেরামত আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী শনিবার ভোরে ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিলো (৮৭) বছর।
শনিবার দুপুরে গার্ড অব অনার প্রদান ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তারসহ সকল মুক্তিযোদ্ধ বৃন্দ।