মহেশপুরে পেঁয়াজক্ষেতে নারীকে ধর্ষণের অভিযোগ : অভিযুক্ত গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ মহেশপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজক্ষেতের পাশে কুঁড়েঘরের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভিকটিমের ভাই বুধবার মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা করার পর পরই মহেশপুর থানা-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারের প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেফতার করে।

আনিছুর রহমান মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের মৃত সোনাই মন্ডলের ছেলে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।