মহেশপুরে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রণোদনার চেক বিতরণ

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ রোববার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ১৬৮ জন বেসরকারি শিক্ষক-কর্মচারীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক প্রণোদনার চেক প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন। এসময় মহেশপুর উপজেলার ৬টি কলেজ ও ৯টি স্কুলের ১২০ জন শিক্ষক ও ৪৮ জন কর্মচারীর মধ্যে ৭ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রতি শিক্ষক ৫ হাজার এবং কর্মচারীরা ২ হাজার ৫’শ টাকা করে পেয়েছেন। এই প্রথম নন-এমপিও শিক্ষকরা সরকারি কোন অর্থ পেলেন।