মহেশপুরে তিন প্রাইভেট হাসপাতালে জরিমানা

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রাইভেট হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগাল করা হয়।

বিভিন্ন অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য ও রোগীদের নিরাপত্তার স্বার্থে রোববার মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, রুবেল খান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার মহেশপুর শহরের সালেহা ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ হাজার টাকা, গ্রিন ল্যাব মেডিকেল সার্ভিসেস হাসপাতালকে ৫ হাজার টাকা এবং মহেশপুর প্রাইভেট হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করেন

পাশাপাশি মহেশপুর প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটার কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।