মহেশপুরে ডিজিটাল সার্টিফিকেট বিতরণ

0

 

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা॥ মহেশপুর অডিটোরিয়ামে উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। রোববার সকালে মহেশপুর অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, প্রধানম›ন্ত্রী কার্যালয়ের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া প্রমুখ।
পরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথির সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।