মহেশপুরে গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়ীয়া গ্রামে ডাল কাটতে গিয়ে মেহগনি গাছ থেকে পড়ে বাবলু মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ এপ্রিল)  সকালে ধান্যহাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ধান্যহাড়ীয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. সালাহ উদ্দিন আহাম্মেদ জানান, মেহগনি গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুত্বর আহত হন বাবলু। তাকে উদ্ধার করে যশোরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।