মহেশপুরে ঋণগ্রস্তের আত্মহত্যা

0

মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের মহেশপুরে অভাবের তাড়নায় এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এলাকাবাসী জানান, মান্দারবাড়ীয়া ইউনিয়নের হুদা শ্রীরামপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে নবিছদ্দিনের (৬০) স্ত্রী অনেক দিন ধরে শয্যাশায়ী। স্ত্রীর চিকিৎসা ও সংসার চালাতে গিয়ে তিনি বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে ঋণ নিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে জিনিসপত্রের যে দাম তার সাথে পেরে উঠছিলেন না তিনি। ওইসব ব্যক্তি ও এনজিও টাকা ফেরতের জন্যে চাপ দিলে তিনি হতাশাগ্রস্ত হয়ে বুধবার (৩১ মে) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মান্দারবাড়ীয়া ইউনিয়নের সাবেক সদস্য রফিকুল ইসলাম জানান,তার গ্রামের নবিছদ্দিন অভাবের তাড়নায় ঋণগ্রস্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে।
গত বছর কাজীরবেড় ইউনিয়নের চাঁদরতনপুর গ্রামের ভ্যানচালক ওহিদুল ইসলামও অভাবের তাড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।