মহানবী স. কে কটূক্তির প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ সমাবেশ

0

 

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ মহানবী হজরত মুহাম্মদ স. ও মা আয়েশা সিদ্দিকা রা. এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কে আকিজ সিটি সেন্টারের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে তালতলা থেকে অভয়নগর থানা পর্যন্ত ইসলাম প্রিয় তৌহিদী জনতা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন আকিজ জুট মিলস লি.এর নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম, ডিজিএম আবু জাফর প্রামাণিক, আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ রউফুৃল বারী, আকিজ সিটির প্রশাসক কাজী আনোয়ার হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, আই অ্যান্ড আই সি এর বিভাগীয় প্রধান ফুয়াদ আদনান, মেডিকেল বিভাগীয় প্রধান ডা. কবির আহমেদ, অ্যাডমিন অ্যান্ড এইচ আর বিভাগ এর মোবারক উল্লাহ প্রমুখ। এছাড়াও আকিজ সিটির এলাকাবাসী, আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষক এবং শিক্ষার্থীসহ আকিজ জুট মিলস লি. এবং আকিজ সিটি সেন্টারে কর্মরত অফিসার ও হাজার হাজার শ্রমিক বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ভারতের বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও নাভীন জিন্দাল কর্তৃক মহানবী স. সর্ম্পকে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বিক্ষোভ সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন, আকিজ সিটি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা রাকিব উদ্দিন।