মহম্মদপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

 

মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা॥ বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে মাগুরার মহম্মদপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দফতরের উদ্যোগে পরিষদের সামনে থেকে এই র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, ভাইস চেয়ারম্যান বরকত আলী, অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া ও সমাজসেবা অফিসার জয়নুর রহমান প্রমুখ।