মণিরামপুর হকার সমিতির সম্পাদকের বাবার পরলোকগমন, বিভিন্ন মহলের শোক

0

 

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ যশোরের মণিরামপুর উপজেলা সংবাদপত্র পরিবেশক (হকার) সমিতির সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরেশ দেবনাথের বাবা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অসিত দেবনাথ (৬৫) শনিবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে পৌরশহরের গাংড়া গ্রামের নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার দুপুরে গাংড়া শ্মশানে তাকে সৎকার করা হয়। তার মৃত্যুর খবর পেরে বাড়িতে গিয়ে আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম,উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর আহবায়ক খায়রুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেনে লাভলু, আওয়ামীলীগ নেতা জিএম মজিদ, অ্যডভোকেট বশির আহম্মেদ খান, সন্দীপ ঘোষ, পৌর কাউন্সিলর সুমন দাস, সংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে লাশের কফিনে পুষ্পস্তবক অর্পন করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমস্ত্রী স্বপন ভট্টাচার্য্যসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।