মনিরামপুরে হামলায় যশোরের তিন যুবক আহত

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় থানায় ৩ যুবক আহত হয়েছন। এছাড়া পৃথক ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের সূত্রে জানা গেছে, শ্যমাকুড় গ্রামের জামাল হোসেনের সাথে একই গ্রামের বাসিন্দাদের বিরোধ চলছিল। যশোর শহরের রাজু আহমেদ তোতা, মো. রনি ও হাসান নামে ৩ জন যুবক গত শনিবার সন্ধ্যায় মোটরসাইকলেযোগে জামাল হোসনের পক্ষে ভূমিকা নিতে যান। জামাল হোসেন রাজু আহমেদের নানা। তারা নানা পক্ষে ভূমিকা নিয়ে কথা বলার সময় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ঐক্যবদ্ধ হয়ে রাজু আহমেদ, রনি ও হাসানকে বেদম প্রহার করলে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। রাজু আহমেদ তোতা যশোরের চাঁচড়া মধ্যপাড়া এলাকার হায়দার আলীর পুত্র এবং হাসান চাঁচড়া ডালমিল এলাকার আব্দিুল মান্নানের পুত্র। রনি’র বাড়ি পুলেরহাটে।
অপরদিকে, ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কােপে ওই গ্রামের খায়রুল ইসলাম (৬০) ও তার পুত্র শাওন হোসেন (১৮) আহত হয়েছেন। খায়রুল ইসলাম জানিয়েছেন, ৩ বছর আগে প্রতিবেশী সোহরাব হোসেনের জাছ থেকে ৩ লাখ টাকা দিয়ে সাড়ে ১০ শতক জমি ক্রয় করেন। কিন্তু জমি রেজিস্ট্রি করা হয়নি। সোহরাব অহেতুক কালক্ষেপণ করছেন। গতকাল বিকেলে খায়রুল সিলাম এ ঘটনার প্রতিবাদ করলে সোহরাব হোসেন ক্ষিপ্ত হয়ে খায়রুল ইসলাম ও তার ছেলে শাওনকে ধারালো অস্ত্রো দিয়ে কোপ দিলে তারা আহত হন। এছাড়া পৃথক ঘটনায় মনিরামপুরের চালকীডাঙ্গা গ্রামের সলেমান গাজী (৭০) সদর ুউপজেলার দলেননগর গ্রামের শানিুর ও চুয়াডাঙ্গার জীবননগরের খোকন আহমেদের পুত্র রাজন আহমেদ (২৪) আহত হয়েছেন। সন্ত্রাসীরা রাজন আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করকা হয়েছে।