মনিরামপুরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে : এমপি ইয়াকুব আলী

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরের নব নির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, বিগত আমলে চাঁদাবাজি- টেন্ডারবাজি- অত্যাচার- ঘুষ বাণিজ্যসহ সকল অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে এ ব্যাপারে সাংবাদিকসহ সকলকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
বুধবার দুপুরে মনিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচনী ইশতেহার মোতাবেক কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজকে প্রশ্রয় না দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ইয়াকুব আলী আরো বলেন, সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে মনিরামপুরকে উন্নয়নের মডেল হিসেবে তৈরি করে শস্তিদায়ক পরিবেশ গঠন করা হবে।
মনিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ। সাংবাদিক এসএম সিদ্দিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন ও থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা গৌর কুমার ঘোষ, হাশেম আলী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম, সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, সহকারী অধ্যাপক অব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ফারুক আলম, ইলিয়াস হোসেন, সহকারী অধ্যাপক বাবুল আকতার, আসাদুজ্জামান রয়েল, অশোক বিশ্বাস, মনিরুজ্জামান, আব্দুল্লাহ সোহান, জয়নুল আবেদীন প্রমুখ।