মনিরামপুরে আড়াই’শ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক ২

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ মনিরামপুর উপজেলার গালদা তালতলার মোড় এলাকায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে আড়াই’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. আনিছুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুরের রাজগঞ্জ টু পুলেরহাট সড়কের গালদা তালতলা মোড়স্থ ওয়ালটন শো-রুমের সামনে ফোর্স নিয়ে অভিযান চালান।

এ সময় তিনি সেখান থেকে একটি মোটরসাইকেলসহ জাহিদ হোসেন (৩০) ও সাজ্জাদ হোসেন (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে তাদের কাছ থেকে আড়াই’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক জাহিদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার বাকাল ইসলামপুরের জাহাঙ্গীর গাজীর ছেলে এবং সাজ্জাদ হোসেন পলাশপোল গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় মনিরামপুর থানায় মামলা করা হয়েছে।