মনিরামপুরের ১৭টি পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা পাবেন গর্ভবতী মায়েরা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ এখন থেকে বিনামূল্যে যশোরের মনিরামপুরে পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে সার্বক্ষণিক স্বাভাবিক (অস্ত্রোপচার ছাড়াই) প্রসব সেবা প্রদান করা হবে। আর এ জন্যে প্রস্তুত করা হয়েছে উপজেলার ১৭ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। দিন-রাত ২৪ ঘন্টা এ সেবা পাবেন গর্ভবতী মায়েরা। ফলে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে গতকাল মঙ্গলবার দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ ইউনিটের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা যশোরের উপপরিচালক কাজী ফারুক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার(এমসিএইচ)ডা.সাদিয়া রায়হান সিমা।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার খুলনা বিভাগীয় পরিচালক সৈয়দ রবিউল আলম। আহসান হাবীব পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক(এমসিএইচ) ডা.জিনাত সুলতানা, যশোরের সহকারী পরিচালক(সিসি)ডা.চন্দ্র শেখর কুন্ড, সহকারী পরিচালক আব্দুস সাত্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.তন্ময় বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ। উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার চেয়ারম্যান, মেম্বার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, কর্মচারী সমন্বয়ে অন্তত ২৫০ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশ নেন।