“মধুসূদন দত্তের প্রতিটি নাটক সমাজ সংষ্কারের হাতিয়ার”

0

জয়দেব চক্রবর্ত্তী,কেশবপুর(যশোর) ॥ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্য নাটকে সমাজ সংষ্কারের হাতিয়ার হিসেবে কাজ করেছেন। তার নাটকের চরিত্রগুলি সমাজ সংষ্কারে প্রাধান্য পেয়েছে। শনিবার সন্ধ্যায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬ তম জন্মবার্ষিকী ও সপ্তাহব্যাপী মধুমেলার পঞ্চম দিনে কেশবপুরের সাগরদাঁড়ীর মধু মঞ্চে বিষয় ভিত্কি আলোচনায় আলোচকরা এ কথা বলেন। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মোঃ আহসান হাবীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিএল কলেজের প্রাক্তন অধ্যাপক প্রফেসর আব্দুল মান্নান, যশোরের পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাড. রফিকুল ইসলাম পিটু । আলোচনা করেন তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, আবু শারাফ সাদেক কারিগরী কলেজের প্রভাষক কানাই লাল ভট্টাচার্য, বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান।