মণিরামপুুরে বিএনপির মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৬ জানুয়ারি কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে সফল করার লক্ষ্যে যশোরের মণিরামপুরে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে মণিরামপুর পৌর সদরে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম মিজানুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুস আলী জুয়েল প্রমুখ।