কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

0
রাজধানীর কাঁঠালবাগানে ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বার্ন ইনস্টিটিউট।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স॥ রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি ১০ তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও লিকেজ থেকে সৃষ্ট আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্ল্যাটটির গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল এবং সেখান থেকেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন।

দগ্ধ ব্যক্তিদের তাৎক্ষণিক পরিচয় ও বিস্তারিত শারীরিক অবস্থা সম্পর্কে এখনো পূর্ণাঙ্গ তথ্য জানা যায়নি। তবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে জানান, অগ্নিদগ্ধ পাঁচ রোগী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছেন এবং তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।