মণিরামপুরে বিদ্যুৎপৃষ্টে মৎস্যখামারির মৃত্যু

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) ॥ মণিরামপুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৎস্যখামারি শহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) সকাল ১০ টার দিকে উপজেলার কুলটিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বাগডাঙ্গা গ্রামের রজব আলী মোড়লের ছেলে শহিদুল ইসলাম শনিবার সকালে বাড়ির পাশে মাঠে নিজের মৎস্যখামারে বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ দিতে যান। স্থানীয় ইউপি সদস্য আবদুর রউফ জানান, পাম্প চালু করার সময় বিদ্যুৎপৃষ্টে তিনি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রাফেজা খাতুন তাকে মৃত ঘোষণা করেন। থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কোনও অভিযোগ না থাকায় স্বজনদের কাছে দাফনের জন্য শহিদুল ইসলামের লাশ হস্তান্তর করা হয়।