মণিরামপুরে বিএনপির প্রস্তুতিসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) ॥ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত শনিবার (৮ এপ্রিল) অবস্থান কর্মসূচি সফলের জন্য বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় মণিরামপুর থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
দলিয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, রোহিতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, মশ্বিমনগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, খেদাপাড়া বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিবর রহমান, জুলফিকার আলী ভুট্টো, সিরাজুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, আইয়ুব আলী, মিজানুর রহমান, ফরহাদ হোসেন, মুক্তার হোসেন, পৌর কৃষকদলের আহ্বায়ক মোস্তফা আনোয়ার, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুল ইসলাম প্রমুখ। প্রস্তুতিসভা শেষে ইফতার ও দোয়া মাহফিল হয়।