মণিরামপুরের সন্তান আলমগীর কবিরের ঈর্ষণীয় ফলাফল

0
ছবি: আলমগীর কবির।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার সন্তান কৃষিবিদ আলমগীর কবির শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পিএইচডি প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছেন।

তিনি সিজিপিএ ৪ এর মধ্যে ৩ দশমিক ৮৭ পয়েন্ট পেয়েছেন। আলমগীর কবির মনিরামপুর উপজেলার হাকিমপুর গ্রামের প্রয়াত স্কুল শিক্ষক আবুল হোসেনের ছেলে। তিনি শেরেবাংলা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

কৃষিবিদ আলমগীর কবির বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সফিউল্লাহ মজুমদার কিরণের তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। তার গবেষণার বিষয়বস্তু হলো দেশের দক্ষিণাঞ্চলে ‘স্মার্ট ক্লাইমেট এগ্রিকালচারাল টেকনোলজি’র প্রয়োগ ও উন্নয়ন।

কৃষি প্রধান বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় তার এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কৃষিবিদ বিএম আলমগীর কবীর জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলাই তার একমাত্র লক্ষ্য।