বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

0

 

বেনাপোল প্রতিনিধি ॥ ভারতের বনগাঁ মহাকুমার সুটিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু প্রবেশকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রইস উদ্দিন নামের এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। রইস উদ্দীনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
সোমবার (২২ জানুয়ারি) ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও সীমান্তের স্থানীয় সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
সুত্র জানায়. ভারতের সুটিয়া ও বাংলাদেশের ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে ভোরে চোরাকারবারিরা গরু আনছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ চোরকারবারিদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দীন বিএসএফ সদস্যদের দেখে সামনে এগিয়ে যান। ঘটনার সময় রইস উদ্দীন সাদা পোশাকে ছিলেন।
রইস উদ্দীন বিএসএস সদস্যদের কাছে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন। ঘটনার ব্যাপারে জানতে চান। পরিচয় পাওয়ার পরও বিএসএফ সদস্যরা রইস উদ্দীনকে গুলি করে আহত করে। এরপর বিএসএফ আহত বিজিবি সদস্যকে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়। এসময় ৮/১০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন স্থানীয়রা।
ভারতের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ২টার দিকে রইস উদ্দীনের মৃত্যু হয় বলে সূত্র জানিয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, ভোররাতে অন্তত ৮/১০রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়। বিজিবি ক্যাম্পে পাচার হওয়া দুটো গরুকেও আটক রাখা হয়েছে। ঘটনার বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সিইও লে. কর্নেল জামিল বলেন, ‘আপাতত কোনো তথ্য জানাতে পারছি না। বিস্তারিত পরে জানানো হবে।