বেনাপোলে ১৮০ পিস ইয়াবাসহ আটক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোলে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। আটক মাসুদ রানা বেনাপোলের কাগজপুকুর গ্রামের জিন্নাহ মোড়লের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান শরবানহুদা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেন। বুধবার আটক মাসুদ রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে।