বেনাপোলে ‘রক্তের সন্ধানে বাংলাদেশ’-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

বেনাপোল সংবাদদাতা ।। যশোরের বেনাপোলে ‘রক্তের সন্ধানে বাংলাদেশ’ সেচ্ছাসেবী সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘রক্তের সন্ধানে বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা মোঃ কাদের খান রাজ। রক্তদান কর্মসূচি ও বৃক্ষরোপণসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে মোট ৪৫টি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন অংশগ্রহণ করে। এ সময় বেনাপোল ব্ল্যাক ফাউন্ডেশনের বিপ্লব হোসেন-সহ আরও অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন।

অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ‘রক্তের সন্ধানে বাংলাদেশ’ পরিবার ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব নুরুজ্জামান লিটন তাঁর বক্তব্যে বলেন, রক্তদানকে শুধু মানবসেবা নয়, বরং “মানুষের জীবন বাঁচানোর সর্বোচ্চ দান” হিসেবে আখ্যায়িত করেন। “একসময় মানুষ রক্তের অভাবে মারা যেতো। কিন্তু বর্তমানে আমাদের মানবিক জায়গা তৈরি হয়েছে, আমরা নিজের রক্তের বিনিময়ে মানুষকে বাঁচাতে দ্বিধাবোধ করি না। এই রক্তদান মানবতার সর্বোচ্চ স্তর।”

তিনি আরও উল্লেখ করেন, “অনেক রোগী যারা রক্তের জন্য কাতরাচ্ছে, যাদের রক্তের প্রয়োজন কিন্তু সামর্থ্য নেই, সেই লক্ষ্যে ‘রক্তের সন্ধানে বাংলাদেশ’-এর মতো সংগঠন কাজ করছে। মানুষ হিসেবে মানুষের পাশে রক্ত দিয়ে দাঁড়ানোর মতো এত বড় কাজ আর কোনোটা নেই। তাই আমরা সবাই এই তরুণ-যুবকদের পাশে দাঁড়াই। এরাই বাংলাদেশের ভবিষ্যৎ।” স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণকারী সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, এবং বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ও মীর আলম, পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম-সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।