সন্ত্রাস বিরোধী মামলায় দিলু পাটোয়ারীকে কারাগারে প্রেরণ

0
রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারী, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোরের বাঘারপাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জহুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলোচিত রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীকে সন্ত্রাসী বিরোধী একটি মামলায় আটক দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল তাবে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দিলু পাটোয়ারী বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামের মৃত এম গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে।

গত শনিবার সন্ধ্যায় যশোর শহরের পুরাতন কসবা আজিজ সিটি এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।