বেনাপোলে ধানের শীষের প্রার্থীর মিছিলে স্লোগানে এলাকা মুখরিত

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বিশাল প্রচার মিছিল হয়েছে। মঙ্গলবার বিকেলে বেনাপোল পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই মিছিল প্রদক্ষিণ করে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রচার মিছিলটি বেনাপোল বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে বন্দর সড়ক, বাজার এলাকা ও চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে ব্যানার-ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক গণসংযোগ চালানো হয়। প্রচার মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন প্রার্থী নুরুজ্জামান লিটন।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে শার্শার মানুষ ঐক্যবদ্ধ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, যুবদলের আহ্বায়ক মুস্তাফিজ জোহা সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমাদ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজা রহমান ভুট্টো, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য ওহিদুজ্জামান ওহিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চয়ন খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।