বিয়ে বাড়ির আনন্দে বিষাদ, ঘাতক ট্রাক কেড়ে নিলো দুই ভায়ের প্রাণ

0

লোকসমাজ ডেস্ক ॥ রাজবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ভাই মনিরুল ইসলাম মমিন ও সাইফুল ইসলাম সুমন নিহত হয়েছেন। বুধবার দিবাগর রাত ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় ইট ভাটার মাটি টানা ট্রাকের চাপায় দুই সহোদর নিহত হন।
তাদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামে। নিহতের ফুফাতো ভাই বিল্লাল শেখ বলেন, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেজ ভাই শামীম আর আগামীকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) ছোট ভাই সুমনের বিয়ে। দুইজনের বৌভাত শনিবার (৩ ফেব্রুয়ারি) এক সঙ্গে হওয়ার কথা ছিল। দুই ভায়ের বিয়ে উপলক্ষে ময়মনসিংহ থেকে ফিরছিলেন বড় ভাই মমিন। বিয়ের সব আয়োজন শেষ হয়েছে। কিন্তু ঘাতক ট্রাক সব শেষ করে দিয়েছে। বিয়ে বাড়ি শোকের বাড়িতে পরিণত হয়েছে। রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ও সংশ্লিষ্ট ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ( সূত্র: চ্যানেল২৪)