বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় শান্তনু ইসলাম সুমিতকে অভিনন্দন

0

লোকসমাজ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিতকে অভিনন্দন জানিয়েছেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন সংগঠন।
দেলোয়ার হোসেন খোকন অভিনন্দন বার্তায় বলেন, যশোরের আলো-বাতাস আর মাটিতে বেড়ে ওঠা শান্তনু ইসলাম সুমিত বাল্যকাল থেকে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড় হিসেবে যশোরে সুপরিচিত। তার সুচিন্তিত ও সুচারু মতামত দেশের ক্রিকেট অঙ্গনকে আরো সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী।
আরও অভিনন্দন জানিয়েছেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
এছাড়া অভিনন্দন জানিয়েছেন যশোর সদর উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, শান্তনু ইসলাম সুমিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় আমরা যশোরবাসী গর্বিত। আশা করি, তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি যশোরের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যুক্ত হবে। আগামী দিনে যশোর থেকে অনেক প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি হবে।
বিবৃতিদাতারা হলেন, যশোর সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলী, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা প্রমুখ।