বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সংবাদ সম্মেলন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলনে লিখতে বক্তব্য পড়ে শোনান চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি প্রফেসর আজিজুর রহমান।
উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সহসভাপতি রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, দর্শনা সরকারি কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইকরামুল হক, সহকারী অধ্যাপক মাসুদ পারভেজসহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নেতৃবৃন্দ।