বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবসে যশোরে র‌্যালি ও আলোচনা সভা

0

স্টাফ রিপোর্টার ॥ র‌্যালিও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে হয়েছে ১৭৮তম বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৮ টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি হাসপাতাল প্রদক্ষিণ করে পূর্বের স্থানে শেষ হয়। যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ এইচ এম আহসান হাবিব র‌্যালির উদ্বোধন করেন।
র‌্যালি শেষে হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘শারীরিক ও মানসিক সুস্থ মানসিকতা দক্ষতা’ শীর্ষক আলোচনা সভা। এসিআই ফার্মার সহযোগিতায় অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের সংগঠন- বিএসএ-সিসিপিপি, অ্যানেস্থেসিয়া, আইসিইউ; মেডিকেল কলেজ যশোর এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সভাপতি ও যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এইচএম আহসান হাবিব আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সম্মানীত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ, যশোরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনা করেন আইসিইউ বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. রাজীব কুমার হালদার। ডা. আহসান কবির বাপ্পির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন।
আলোচকবৃন্দ বলেন, কর্মদক্ষতা যোগ্যতার প্রমাণ দিয়ে নিজেদের প্রাপ্য বুঝে নিতে হবে। রোগীর সার্জারি অপারেশনের জন্য অ্যানেস্থেসিয়া চিকিৎসকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তারাই সাধারণত অবহেলার শিকার হন। রাতের ক্ষেত্রেও হন বঞ্চনার শিকার। অথচ সমাজের অসুস্থ মানুষের পাশে থেকে তাদের সুস্থতা ফিরিয়ে আনার ক্ষেত্রে এই বিভাগ দায়িত্ব সবার থেকে বেশি। অ্যানেস্থেসিয়া চিকিৎসকরা দায়িত্ব পালন না করলে কোন বিভাগের চিকিৎসকরা অপারেশন করতে পারেন না।
আলোচনা সভায় যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শরিফুল আলম খান, সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুর রহিম মোড়ল, যশোর ২৫০ শয্যা হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. শরিফুল ইসলাম, নেফ্রলজি কনসালটেন্ট ডা. মো. উবায়দুল কাদির উজ্জ্বল, ভারপ্রাপ্ত আরএমও ডা. বজলুর রশিদ টুলু ও সার্জারি বিভাগ সহকারী অধ্যাপক ডা. তাহমিদ উর রহমানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, সেবিকারা উপস্থিত ছিলেন।