চৌগাছায় শিক্ষাবিদ মাওলানা সাঈদুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

0

 

চৌগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় সাংবাদিক শফিকুল ইসলামের পিতা শিক্ষাবিদ মাওলানা সাঈদুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার তার গ্রামের বাড়ি পৌর শহরের ইছাপুর দেওয়ান পাড়াজামে মসজিদে বাদ মাগরিব আলোচনাসভা, কুরআনখানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনাসভায় বক্তৃতা করেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, চৌগাছা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মাও. আলাউদ্দীন, পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. নুরুল ইসলাম, চৌগাছা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক রহিদুল ইসলাম খান, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ. সাংবাদিক এম এ রহিম, মাও. আব্দুল গফুর প্রমুখ। মাও. ওসমান গণির পরিচালনায় বক্তৃতা করেন আমেরিকা প্রবাসী দেওয়ান মজনুর রহমান, দেওয়ানপাড়া জামে মসজিদের ঈমাম মুফতি আলা উদ্দীন, মাস্টার (অব.) রেজাউল ইসলাম ও প্রয়াত মাও. সাঈদুল ইসলামের পৌত্র দেওয়ান শাহারিয়ার নাফিজ প্রমুখ।

২০১৯ সালের ৫ অক্টোবর ৭৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন মাওলানা সাঈদুল ইসলাম। তিনি ঝিকরগাছা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।