বিশেষ কায়দায় শরীরে বাঁধা ছিলো দুই কেজি গাঁজা

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের শার্শায় দুই কেজি গাঁজাসহ মর্জিনা (৫০) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বাগআঁচড়ার গোগা-সাতমাইল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মর্জিনা বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত নুরু ইসলামের স্ত্রী। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় শরীর বিভিন্ন অংশ বিশেষ কায়দায় বেঁধে রাখা দুই কেজি গাঁজাসহ মর্জিনাকে আটক করা হয়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।