বিভিন্ন স্থানে জন্মাষ্টমী পালিত

0

লোকসমাজ ডেস্ক॥ সনাতন ধর্মাবলস্বীরা বুধবার উৎসব মুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করেছেন। দিবসটি উপলক্ষে পালিত কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল শোভাযাত্রা। এছাড়া আলোচনা অনুষ্ঠান ও বিভিন্ন স্থানে শিশু কিশোরদের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সংবাদদাতাদের পাঠানো দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জন্মাষ্টমী পালনের খবর নিয়ে বিস্তারিত প্রতিবেদন-
যশোর: জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা,ভক্ত সমাবেশ,মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন,মঙ্গল শোভাযাত্রা,মহাপ্রসাদ বিতরণ ও পুরস্কার বিতরণ। বুধবার যশোর টাউন হল ময়দানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকার দাস রতন। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ,জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল সমাদ্দার,অ্যাড.প্রশান্ত দেবনাথ প্রমুখ। এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। এদিন সকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা শোভাযাত্রা সহকারে শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে সমবেত হতে থাকেন। আলোচনা শেষে মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। সেটি নীলগঞ্জ মহাশ্মশানে গিয়ে শেষ হয়। সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে গীতাপাঠ ও চিত্রাকঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। সবশেষে কবি গান পরিবেশিত হয়।
স্টাফ রিপোর্টার, অভয়নগর জানান, পূজা উদযাপন পরিষদ, অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আয়োজনে বুধবার দুপুরে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ এনামুল হক বাবুল, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, নওয়াপাড়া পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজীত দাস সনজীত।
এ সময় উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি শেখর সাহা, সাধারণ সম্পাদক শংকর কুমার সিংহ, মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, তালিম হোসেন, বিপুল শেখ, শেখ আব্দুস সালাম সহ উপজেলা, পৌর শাখা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। আলোচনা সভার পূর্বে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজারে এক বিশাল মঙ্গল
স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) জানান, কেশবপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেশবপুর পৌর ও সদর ইউনিয়ন শাখার আয়োজনে বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শ্রীগঞ্জ কালীতলা সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে মঙ্গল শোভাযাত্রাটি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। এর আগে কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করা হয়।
আলোচনা সভায় সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন মুখার্জীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।
সাতক্ষীরা সংবাদদাতা জানান, পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১১ টায় শহরের পুরাতন সাতক্ষীরাস্থ মায়ের বাড়ি মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড ওয়াচ) আমিনুর রহমান প্রমুখ।
আলোচনাসভা শেষে সেখান থেকে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে পাইকগাছায় বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সমীরণ সাধু। বুধবার সকালে শোভাযাত্রা শেষে উপজেলা সরলস্থ মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ইঞ্জিনিয়ার প্রেম কুমার ম-ল,ইঞ্জিয়ার জিএম মাহবুবুর রহমান, পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম প্রমুখ।
বাগেরহাট সংবাদদাতা জানান, দুপুরে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্রের সভাপতিত্বে শহরের শালতলা মোড়ে হরিসভা মন্দিরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট, বাগেরহাটের সভাপতি শিব প্রসাদ ঘোষ, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস প্রমুখ। আলোচনাসভা শেষে শালতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।