বিদ্রোহী সাহিত্য পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

0

 

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে যশোর ইন্সটিটিউটের মুন্সি মেহেরুল্লাহ ময়দানের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ও বিএসপির উপদেষ্টা ডা. আবুল কালাম আজাদ লিটু বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক সভাপতি এডিএম রতন।
উপস্থিত ছিলেন, বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) সভাপতি আহমদ রাজু, সহসভাপতি আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, আহমেদ মাহাবুব ফারুক, মাহামুদা খানম, শাহরিয়ার সোহেল, এমএ কাসেম অমিয়, সঞ্জয় নন্দী, আমিনুর রহমান, সীমান্ত বসু, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান প্রমুখ।বিজ্ঞপ্তি।