বিদ্যালয়ের প্রবেশদ্বার এখন ময়লার ভাগাড়

0

আলমগীর কবির, রূপদিয়া (যশোর)॥ বিদ্যালয় প্রবেশ দ্বারে তালা দেয়া। শিক্ষার্থীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ এখন ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা ফেলার স্থান। দেখে বোঝার উপায় নেই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির আগেকার প্রধান ও এখনকার দ্বিতীয় প্রবেশদ্বার এটি। রূপদিয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীর ফেলে রাখা ময়লা-আবর্জনা স্তুপ জমেছে সেখানে। এ শিক্ষা প্রতিষ্ঠানের মেইন গেটসহ দুই প্রান্তে গুরুত্বপূর্ণ দুইটি গেট রয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ এনপি রোডের ভূমি অফিস সংলগ্ন ২নং গেটটি। শিক্ষার্থীদের দ্রুত ও নিরাপদে বিদ্যালয়ে প্রবেশের পথ ছিলো। এখন গেটটি বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের ঘুরে বিদ্যালয়ে ঢুকতে হচ্ছে। কিন্তু কেন বন্ধ করা হল এ গেটটি তার কোন জবাব কেউ দিতে পারেননি।