বিদায়ী সপ্তাহে ৭ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

0

লোকসমাজ ডেস্ক॥পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে (১৩ থেকে ১৬ মার্চ) তালিকাভুক্ত ৭টি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ৬টি ব্যাংক ও একটি টেলিকম কোম্পানি। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ও রবি আজিয়াটা।
তথ্যমতে, উত্তরা ব্যাংক ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ।
মার্কেন্টাইল ব্যাংক ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ। আর বাকি ৫ শতাংশ বোনাস।
ব্র্যাক ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ। আর বাকি সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ।
ব্যাংক এশিয়া ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
শাহজালাল ইসলামী ব্যাংক ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
আইএফআইসি ব্যাংক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
রবি আজিয়াটা আলোচ্য বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।